ডেমরায় শ্রমিক লীগ কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা
রাজধানীর ডেমরায় শ্রমিক লীগের একটি কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা করেছে হরতাল সমর্থকরা।
পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ডেমরা করিম জুটমিলের সামনে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালায় হরতাল সমর্থকরা।
“তারা সেখানে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়,” বলেন তিনি।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার দাবিতে সোমবার সকাল থেকে সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
