ইছামতির বাঁধে ভাঙন, লোকালয়ে পানি ঢুকছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতির বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাঁধ ভাঙার পরপরই দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুশীলগাতি এলাকায় ভেড়িবাঁধের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকালে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সহায়তায় বাঁধে মাটি ফেলেন। কিন্তু সন্ধ্যায় জোয়ারের তোড়ে তা ধুয়ে গেছে।
বাঁধের ভাঙন সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার সকালে বাঁধটি মেরামতের ব্যবস্থা করা যাবে বলে তিনি আশা করছেন।
