গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার মহিষবান্দি মাঝিপাড়া গ্রামে নিপেন চন্দ্রের স্ত্রী পুতুল রাণী (২২) ও ছয়মাস বয়সী মেয়ে নুপুর রাণী মারা যান বলে পুলিশ জানিয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় নিজ বাড়িতে মেয়েকে কোলে নিয়ে মুঠো ফোনে চার্জ দেয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
