চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহত ১
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল সোনা পুকুর পাড় এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে নিহত এই ব্যক্তির নাম সালেহ আহমদ (৭০)।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালেহ আহম্মদ দুই বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। আগুন লাগার পর ঘর থেকে বের হতে না পারায় তিনি দগ্ধ হয়ে মারা যান।”
আগুন নিয়ন্ত্রণে এসেছে জানালেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
