২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৮ কর্মী গ্রেপ্তার

বিরোধীদলের ডাকা হরতালের প্রথম দিনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সোমবার হরিণাকুন্ডু থেকে বিভিন্ন মামলার পাঁচ আসামি এবং শৈলকুপা ও সদর থেকে নাশকতার আশংকায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপিকর্মী আশরাফুল ইসলাম, ঠান্ডু মালিতা, রহুল আমিন ও টিপু মন্ডলকে ২৮ অক্টোবর হরিণাকুন্ডু বাজার দোকানপাটে হামলা, ভাংচুর, লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ হত্যা মামলার আসামি জামায়াতকর্মী আফাজ্জেল আলিকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন ও বিএনপিকর্মী আব্দুল মান্নানকে নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানকে নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেপ্তার করা হয়।