২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পিকেটিং করায় বিএনপিকর্মী দণ্ডিত

ফরিদপুরে পিকেটিং করার দায়ে এক বিএনপিকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সোমবার সকালে ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোড় মোড় থেকে পুলিশ পিন্টু শেখকে (২৫) আটক করে।

বিকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান কবীর ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করেন। সঙ্গে সঙ্গে তাকে কারাগারে পাঠানো হয়।

ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পিন্টুকে দণ্ডবিধির ৩৫৩ ধারায় সাজা দেয়া হয়েছে।

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, সকাল ৮টার দিকে ভাঙ্গা বিশ্বরোড় মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কয়েকজন বিএনপিকর্মী যান চলাচলে বাধা দিচ্ছিল।

এ সময় পুলিশ সেখান থেকে পিন্টুকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। বিকালে পিন্টুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পিন্টু ভাঙ্গা উপজেলা সদরের ভারইডাঙ্গা গ্রামের প্রয়াত রাজা শেখের ছেলে।