২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় রাস্তা নিয়ে সংঘর্ষ, নিহত ১

বাড়িতে আসা-যাওয়ার পথ নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার বিকালে সংঘর্ষে আহত হন উপজেলার উজিরপুর এলাকার  পচা বিশ্বাস (৭২)।

সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহতরা হলেন পচা বিশ্বাসের স্ত্রী আনুরা খাতুন (৬১), প্রতিবেশী ফরিদা খাতুন (২৬) ও রফিকুল ইসলাম (৩৫)।

দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  পচা বিশ্বাসের বাড়ি থেকে বের হওয়ার পথ নিয়ে এলাকার লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে পচার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।