২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হাতবোমা বিস্ফোরণে পথচারী আহত

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে যশোর শহরে হাতবোমা বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার বেলা ১১টার দিকে শহরের দড়াটানা মোড়ে এ ঘটনায় আহত মোস্তাক ফিরোজ বাবুকে (৩৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার সাঈদ মোল্লার ছেলে।

মোস্তাক ফিরোজ বাবু বলেন, শহরের কুইন্স হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলাম। পথে দড়াটানা মোড়ে পাশেই একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দে দৌঁড় দিই। পরে দেখি বাম হাত থেকে রক্ত ঝরছে।”

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দড়াটানা মোড়ে হাতবোমা বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরতালে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।