২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, আটক ৩

পাবনায় একটি স্কুলের ছাত্রাবাস থেকে অপহরণের একদিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

পাবনা সদর থানার এসআই নাজমুল হক জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরের রাধানগর মহল্লার মাস্টার ছাত্রাবাস থেকে তৌহিদুল ইসলামকে(১৪) উদ্ধার করা হয়।

গত শুক্রবার শহরের একই মহল্লার আর এম একাডেমীর ছাত্রাবাস থেকে অষ্টম শ্রেণির ছাত্র তৌহিদুলকে অপহরণ করা হয়। তার বাড়ি বেড়া উপজেলার কাশিনাথপুর ভূইয়াপাড়ায়।

এসআই বলেন, তৌহিদুলকে মাস্টার ছাত্রাবাসে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে দেয়া হবে জানিয়ে কৌশলে ঈশ্বরদী থেকে ঘটনার সঙ্গে জড়িত বায়েজিদ বোস্তামী(২৪), লালন হোসেন (২৫) ও জয়কে(২২) আটক করা হয়।

“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই ছাত্রাবাস থেকে তৌহিদুলকে উদ্ধার করা হয়।”

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।