২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে নাশকতার পরিকল্পার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার দুপুরে আশুলিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন এবং আশুলিয়া থানা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দিয়াখালী ও গোরাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে লিটন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, “১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালে আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”