২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা

দেশের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 09:08 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত পৌনে ৯টার দিকে এই বৈঠক শুরু হয়।
 

বৈঠকে ৫০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

আগামী নির্বাচন নিয়ে চলমান সংকট ও বিরোধী দলের হরতালসহ নানা কর্মসূচির ফলে অর্থনীতির উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতারা বিরোধী দলীয় নেতার সঙ্গে এই বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, এম এ কাশেম, আবদুল আউয়াল মিন্টু, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ ছাড়াও এফবিসিসিআইয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এছাড়া এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী নাসরিন আউয়াল মিন্টু উপস্থিত আছেন।

অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিজেএমইর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনিরুজ্জামান, বায়রা‘র সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার এবং এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ ব্যবসায়ী নেতা।

খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত আছেন।