২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার বিকালে উপজেলা সদরের সিনমা হল রোডে এ দুর্ঘটনায় মৃত সাগর হাওলাদার (৪০) মাদারীপুরের কালকিনি উপজেলার আব্দুল গনি হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন সাগর। ওই ভবনের পাশ দিয়ে চলে গেছে ৩৩ কেবি ক্ষমতার বৈদ্যুতিক লাইন।

ছাদে পিলারের রড বাঁধার সময় বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাগরের মৃত্যু হয়।