২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে মামা-ভাগ্নের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ভিতরে পড়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এই দুর্ঘটনায় মারা যান লিয়াকত আলী (৪৫) ও তার ভাগ্নে এরশাদ আলী (৩০)।

কালিগঞ্জ থানার ওসি আক্তার হোসেন সাংবাদিকদের জানান, লিয়াকত আলী তাদের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ভিতরে পড়ে যান। এ সময় পাশে থাকা ভাগ্নে মামাকে উদ্ধার করতে ট্যাংকের ভিতরে নামেন।

সেখানে দুজনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।