গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নছিমনের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনায় নিহত আব্দুল খালেক (৬৫) রামভদ্র জানেরপাড় গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানার ওসি কায়সার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল খালেক বাইসাইকেল যোগে বামনডাঙ্গা যাওয়ার সময় পিছন থেকে একটি নছিমন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল খালেকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ভটভটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
