২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ আটক ৩১

অবৈধ পথে ভারতে পাচারের সময় বেনাপোলে নারী ও শিশুসহ ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার দুপুরে পুটখালী সীমান্ত থেকে আটকদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং এক জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ভোলা ও বরিশাল।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে পুটখালি বিজিবির টহলদল এ অভিযান চালায়।

তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে গেছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এ থানায় মামলা হয়েছে।