২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতীয় যুবক আটক

ভারতীয় যুবককে যশোরের বেনাপোল সীমান্তে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার সকালে সাদিপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশে করে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

আটক যুবক মোজাফ আলি সরদার (৩০) পশ্চিমবঙ্গের হাবড়া জেলার বাগদা থানার বাদামতলা গ্রামের সামছাদ আলি সরদারের ছেলে বলে বিজিবি জানায়।

যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি-র সুবেদার নজরুল ইসলাম জানান,  চেকপোস্টে তাদের টহলদল সাদিপুর সীমান্তে অবৈধ ভাবে ঘোরাঘুরির সময় ভারতীয় যুবককে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “ওই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”