২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল শুধু কক্সবাজারে

বৃহত্তর চট্টগ্রামে হরতাল পালনের সিদ্ধান্ত বাতিল করে শুধু কক্সবাজারে হরতালের ষোঘণা দিয়েছে জামায়াতে ইসলামী।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

টানা তিন দিনের হরতালের শেষ দিনে কুতুবদিয়ায় চার শিবিরকর্মী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই কর্মসূচি পালন করবে দলটি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল বৃহত্তর চট্টগ্রাম নয়, শুধু কক্সবাজারেই পালিত হবে।”

নেতাদের সঙ্গে আলোচনার পর শুধু কক্সবাজারে হরতাল করার সিদ্ধান্ত হয়েছে বলে কক্সবাজার জামায়াতের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান।

এর আগে মঙ্গলবার রাতে আবু হেনা বেলেছিলেন, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে এই হরতাল হবে।  

গত মঙ্গলবার হরতালের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের ধুরং বাজারে পুলিশের সাথে সংঘর্ষে চার শিবিরকর্মী নিহত হন।