২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগকর্মী খুন

হরতালের মধ্যে চট্টগ্রামের খুলশীতে স্থানীয় এক যুবলীগ কর্মীকে খুন করেছে দূর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

খুলশী থানার এসআই শাহ আলম সরকার জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস আমবাগান ঝাউতলা থেকে হুমায়ুন কবীর মুরাদ (৩৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন কবীর মুরাদ (৩৫) ওই এলাকার মোহাম্মদ শাহনেওয়াজের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শাহ আলম বলেন, কে বা কারা খুন করার পর মুরাদের লাশ আমবাগান এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা পরে পুলিশে খবর দেয়।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মুরাদ যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিল।”

হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শাহ আলম।

এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।