প্রচারণায় অংশ নিতে ঢাকায় জয়
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে আসছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যায় জয় দেশে আসছেন।
আশরাফুল আলম বলেন, সজীব ওয়াজেদ জয় এবার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বঙ্গবন্ধুর দৌহিত্র জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মী সভা ও সমাবেশে অংশ নেবেন। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কর্মকাণ্ডেরও সমন্বয় করবেন তিনি।
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ।
