২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে বাসে আগুন

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 07:26 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

শাহবাগ থানার উপ পরিদর্শক আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

একই সময়ে জাতীয় প্রেসক্লাবের যাত্রী ছাউনীতে বসা পুলিশ সদস্যদের সামনেই পরপর পাঁচটি ককটেল ছুড়ে মারে হরতাল সমর্থকরা।

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।