সৈয়দপুরে শিবিরকর্মীর ৭ দিনের জেল
হরতালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোবাইকে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে এক শিবিরকর্মীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উজ্জ্বল হোসেনকে (২৫) এ সাজা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার নিয়ামতপুরে গোলজার শেখের ছেলে উজ্জ্বল দুপুরের দিকে লায়ন্স স্কুল মোড়ে একটি ব্যাটরিচালিত অটোবাইক ভাংচুর করে আগুন দেয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেয়।
বিকালে বিচারক সফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করা হয়।
