২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি পরিবর্তন

তিন দিনের টানা হরতালের ঘোষণার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৭ অক্টোবর স্নাতক এবং ১ নভেম্বরের এলএলবি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার‌্য কারণে’ ২৭ অক্টোবরের রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান এবং অর্থনীতি প্রথমবর্ষের পরীক্ষা আগামী ২ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া এলএলবি শেষবর্ষের প্রথম পত্র পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

কোনো কারণ দর্শানো ছাড়া কর্তৃপক্ষ পরীক্ষার এ সময়সূচি আবারো পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শুক্রবার খালেদার জনসভা থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট। এরপর শনিবার সন্ধ্যায় দুই নেত্রীর মধ্যে টেলিফোন সংলাপের পরও হরতালের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ওই হরতাল শুরু হবে।