ফেনীর বাইপাসে শনিবার রাতে যান চলবে না
রেলওয়ের নতুন লাইন তৈরির জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা-চট্রগ্রাম রেলপথের লাকসাম ডাবল লাইন প্রজেক্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর মোবারক বলেন, ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ডাবল লাইন সংযোগ স্থাপনের জন্য ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম জানান, বাইপাস অংশে যান চলাচল বন্ধ থাকলেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সকল যানবাহন ফেনী শহরের ট্রাংক রোড (পুরাতন মহাসড়ক) দিয়ে বিকল্প পথে চলাচল করতে পারবে।
