শিবির সন্দেহে দুই যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকর্মী সন্দেহে দুই যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।
শুক্রবার সকাল পোনে ১১টায় মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন- কামারাঙ্গীরচরের আলামিন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী রেফাউল ইসলাম এবং শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব কলেজের শিক্ষার্থী মালেক।
রেফাউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, মালেকের সিরাজগঞ্জে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রলীগ তাদের জিঙ্গাসাবাদ করে। এক পর্যায়ে দুজনকে মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শাহবাগ থানা পুলিশ ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে।
