টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা
টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেয়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো উপজেলা এলাকায় এই আদেশ কার্যকর থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিনা হোসেন।
গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
