কোটালীপাড়ায় পৌরসভার কাউন্সিলর অস্ত্রসহ আটক
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার এক কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্রসহ অটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ি থেকে হোসেন আলী খলিফাকে (৩৮) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তার কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এসআই রথীন্দ্র নাথ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
