২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে বৌদ্ধ নেতার বাড়িতে আগুন

ফেনীর সোনাগাজীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামে জ্যোতিষ বড়ুয়ার ঘরে বুধবার মধ্যরাতে আগুন দেয়া হয়।  তিনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দুর্বৃত্তদের আগুনে জ্যোতিষ বড়ুয়ার চৌচালা টিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

জ্যোতিষ বড়ুয়া জানান, তিনি সপরিবারে চট্টগ্রামে থাকেন। বুধবার রাতে আগুন দেয়ার সময় ঘরে কেউ ছিলেন না। দুর্বৃত্তদের আগুনে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

কয়েক মাস আগে আরো একবার একই বাড়িতে আগুন দেয়া হয়েছিল।

এ ঘটনায় জ্যোতিষ বড়ুয়া সোনাগাজী থানায় একটি মামলা করেছেন।

সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।