নাটোরে সংঘর্ষ: আরেকজনের মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইসাহক আলীর (৩৬) মৃত্যু হয়। ইসাহক আলী পুঠিমারি গ্রামের প্রয়াত হুজুর আলীর ছেলে।
ওইদিন সকালে সিংড়ার পুঠিমারি ও কুশিবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছিলেন।
সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান জানান, সংঘর্ষে গুরুতর আহত ইসাহাক আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সোয়া ১০টায় সেখানে তার মৃত্যু হয়।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকালে এ সংঘর্ষে পুঠিমারি গ্রামের আব্দুল গণি নিহত হন।
