২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারের ধামরাই ও আশুলিয়া থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত দুই থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চলানো হয়।  

গ্রেপ্তারদের মধ্যে ধামরাইয়ে ১১ জন এবং আশুলিয়ায় রয়েছে তিন জন।

ধামরাই থানার ওসি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

“এরা পুরনো বিভিন্ন পেন্ডিং মামলার আসামি,” বলেন তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক শাহীনূর বলেন, মঙ্গলবার রাতে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আটক স্থানীয় বিএনপির তিন কর্মীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।