২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক স্কুলছাত্রকে ৬ দিন পর ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত থেকে আটক এক স্কুলছাত্রকে ছয়দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

গত বুধবার উপজেলার সোনাহাট সীমান্তের জিরো পয়েন্ট থেকে হাবিবুর রহমানকে (১৩) আটক হয়। সোমবার রাতে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি উপ-অধিনায়ক মেজর হেমায়েতুল ইসলাম জানান, সোমবার বিকালে সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়। রাত সাড়ে ৯টায় তাকে ফেরত দেয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর হেমায়েতুল ইসলাম এবং ভারতের ৭১ বিএসএফের কমাড্যান্ট আরকে শর্মা।

মেজর হেমায়েতুল ইসলাম বলেন, ঈদ-উল আজহার দিন সকাল ১১টায় হাবিবুর ভারতে বসবাসকারী দাদুর সঙ্গে দেখা করতে সোনাহাট বাহের কেদার সীমান্তের ১০১৮ পিলারের কাছে জিরো পয়েন্টে যায়। এ সময় ভারতের আড্ডার পাড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

নাগেশ্বরী উপজেলার কেদার গ্রামের বাবু মিয়ার ছেলে হাবিবুর সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।