২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী শিশুসহ ১৬জন আটক

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তের চরেরমাঠ এলাকা থেকে এদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও ছয় শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, যশোর ও খুলনার বিভিন্ন এলাকায়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, রাতে বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের টহলদল এদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

আটকদের উদ্ধৃতি দিয়ে বেনাপোল পোর্ট থানার  উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, এরা ভারতে বিভিন্ন এলাকায় কাজ করত। সীমান্ত পার করে দেয়ার কথা বলে ওপারের দালালরা তাদের প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদের ফেলে পালিয়ে গেছে বলে তারা জানিয়েছে।