২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে শিক্ষক খুন, আটক ৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার ভোরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজানগর ভোকেশনাল ইনস্টিটিউশনের সাবেক অধ্যক্ষ আসাদ খন্দকারের (৩৪) মৃত্যু হয়।      

আগের দিন রাত সাড়ে ৯টার দিকে রাজানগর বাজারে হামলার শিকার হন রাজানগর তেঘরিয়া গ্রামের প্রয়াত খালেক খন্দকারের ছেলে আসাদ খন্দকার।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সিরাজদিখান উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন।      

ওসি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আজিজুল হাকিম, আক্কাস আলী, সোহাগ, কাউসার, মহসিন ও জুয়েল নামে ছয় জনকে আটক করা হয়েছে।

প্রতিবেশিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে বাড়ি থেকে রাজানগর বাজারে যান আসাদ। সেখানেই সবার সমানে ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।