২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

পুলিশ জানায়, সোমবার বিকাল ৫টার দিকে  মনজুর আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার আনু মিয়ার ছেলে।

উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ওই যুবক রোববার ১১ বছরের এক মেয়েকে ধর্ষণ করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।