২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার ভোর ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের মেজর শফিকুর রহমান জানান, হ্নীলা বিওপির একটি টহল দল  ইয়াবার এ চালানটি আটক করেছে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।