২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবক খুন

গাজীপুরের টঙ্গীতে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার রাতে মিলগেইট নামাবাজার বস্তি এলাকায় এ হামলায় নিহত মো. শাহাদৎ হোসেন রনি (২৬) স্থানীয় একটি ক্যাবল ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করতেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, রনি মিলগেট নামাবাজার এলাকায় শ্বশুর রমজান আলীর বাসায় থাকতেন। রাত পৌনে ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয় কাদেরিয়া টেক্সটাইল মিলের পেছনের রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং গুরুতর অবস্থায় তাকে নামাবাজার বস্তির বাসায় নিয়ে যায়।

পরে পুলিশ বাসা থেকে উদ্ধার করে তাকে টঙ্গী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে রনির মা শাহনাজ বেগম বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছেন।