২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পলিটেকনিক ছাত্র খুন 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্র খুন হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার গভীর রাতে উপজেলার খেজমতপুরে রংপুর-বগুড়া মহাসড়কের পাশে এ ঘটনায় নিহত শাকিল আহমেদ (১৮) উপজেলার খয়েরবাড়ি গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে খেজমতপুরে রংপুর-বগুড়া মহাসড়কের পাশ থেকে ছুরিকাহত শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

তিনি বলেন, “শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

শাকিলের বাবা মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর নগরীর মেসে থেকে পড়ালেখা করতো শাকিল। ঈদের ছুটিতে বাসায় আসে। শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে।

তিনি আরো বলেন, রোববার সকালে খবর পেয়ে পীরগঞ্জ থানায় গিয়ে লাশ শনাক্ত করি।”