২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জ জামায়াতের আমির গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 12:07 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার রাতে বাকেরগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে মাহমুদুন্নবীকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৫ অক্টোবরকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে মাহমুদুন্নবী। তার বাস ভবনে এ সংক্রান্ত বৈঠকও হয়েছে বলে খবরে পেয়েছে পুলিশ।

এ ছাড়া হরতালে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান ওসি।