ভোলায় প্রতিপক্ষের মিছিলে ‘ছাত্রলীগের’ হামলা
ভোলার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জসিম উদ্দিনের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় তজুমদ্দিন উত্তর বাজারে এই হামলায় ২ জন আহত হয়েছেন।
তবে, ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, তজুমদ্দিন থানার ওসি সুলতান মাহমুদও এ ধরনের কোনো হামলার খবর জানেন না বলে জানান।
জসিম উদ্দিন জানান, বিকালে ঈদুল আযহা উপলক্ষে তজুমদ্দিন উপজেলা সদরে সমাবেশ শেষে আয়োজিত শুভেচ্ছা মিছিল নিয়ে উত্তর বাজার যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন বলেন, ছাত্রলীগের কেউ মিছিলে হামলা চালায়নি। তাদের (সাংসদ জসিমের) দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে।
