২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ধাক্কা লেগে ডুবে গেছে টাগবোট

চট্টগ্রামের সদরঘাট বিআইডব্লিউটিসি ঘাটের কাছে কর্ণফুলী নদীতে ফিশিং বোটের ধাক্কায়ে একটি উদ্ধারকারী টাগবোট উল্টে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার দুপুরে এভি ঊষা নামে একটি ফিশিং বোটের ধাক্কায় নদীতে নোঙর করে থাকা জাহাজ উদ্ধারকারী বিটিএ ৬-২৩৫ টাগবোটটি উল্টে যায়।

টাগবোটের দ্বিতীয় মাস্টার কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে নদীতে ঝড় উঠলে এভি ঊষা নোঙর করা টাগবোটটিকে ধাক্কা দেয়।

এতে টাগবোটের ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

টাগবোটটি উল্টে যাওয়ার পর ধীরে ধীরে ডুবে যায়।

কামাল উদ্দিন বলেন, “ধাক্কা লাগার সময় টাগবোটে ১৬ জন কর্মচারী ছিলেন। এ সময় আশে পাশের নৌকা গিয়ে তাদের উদ্ধার করে।”

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) চট্টগ্রামের সহকারী ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় টাগবোটের মাস্টার একটি জিডি করার প্রস্তুতি নিয়েছেন।

তার প্রতিবেদন পাওয়ার পর তদন্ত করে ফিশিং বোটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।