সিলেটে ৪৭০ রাউন্ড এলএমজির গুলি উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৪৭০ রাউন্ড এলএমজির গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে লামাকাজি এলাকায় সুরমানদীতে মাছ ধারার সময় জেলেদের জালে আটকা পড়া একটি বাক্সে গুলিগুলো পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লামকাজি এলাকায় সুরমা নদীতে মাছ ধরছিলেন একদল জেলে। এ সময় তাদের জালে আটকা পড়ে গুলিভর্তি একটি বাক্স। এরপর জেলেরা বিষয়টি পুলিশকে জানায়।
বাক্সের মধ্যে ৪৭০ রাউন্ড এলএমজির গুলি পাওয়া যায় বলে জানান ওসি।
তিনি বলেন, “গুলিগুলো অনেক পুরনো। বুলেটের গায়ে পি ও এফ (পাকিস্তান অরডিনেন্স ফ্যাকটরিজ) লেখা আছে।”
