২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ দলের সংঘর্ষে আহত ৪০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দলের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার সকালে উপজেলার নোয়াগাও ইউনিয়নের আখিতারা গ্রামে এ সংঘর্ষে আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হযেছে।

সরাইল থানার অপারেশন অফিসার উত্তম চক্রবর্তী জানান, শুক্রবার বিকেলে আখিতারা গ্রামে একটি ওয়াজ মাহফিল ছিল। ওই মাহফিলে ওয়াজ করতে আসা হুজুরের গাড়িতে এক শিশু হাত দেয়ার ঘটনায় উত্তর পাড়ার একজনের সঙ্গে দক্ষিণ পাড়ার একজনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সকাল ১০টার দিকে ওই গ্রামের সাদেক চেয়ারম্যানের গোষ্ঠি এবং বাচ্চু মিয়ার গোষ্ঠির এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।