২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২ জামায়াত নেতা আটক

খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার প্রথম প্রহরে আটক এই দুজন হলেন- চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম (৩৫) এবং ওই ওয়ার্ডে জামায়াততের সভাপতি আব্দুল বারী (৫৫)।

পাইকগাছা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতা ঘটাতে পারে, এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।”

উপজেলার গরের আবাদ এলাকায় নিজ নিজ বাড়ি থেকে কামরুল ও বারীকে আটক করা হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরে এক বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।