২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা জানুয়ারির মধ্যেই নতুন বই: শিক্ষামন্ত্রী

অন্যান্যবারের মতো এবারো ১ জানুয়ারির মধ্যে  স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 10:03 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জে লেঙ্গুটিয়া স্কুল মাঠে এক জনসভায় তিনি বলেন, তিনি মন্ত্রী থাকেন বা না থাকেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব স্কুল মাদ্রসায় বই পৌঁছে যাবে। সেজন্য আগেভাগেই এর ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্য সরকার এসে বই দেয়া বন্ধ করার কোনো সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী।

এর আগে মন্ত্রী লেঙ্গুটিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীতকরণের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামছুল বারী মনির।