২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে চলছে ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব

বান্দরবানে বৃহস্পতিবার পাঁচদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা উৎসব শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

এ উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লীগুলোতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।

পাঁচদিনের অনুষ্ঠানের শুরুতে বৃহস্পতিবার সকালে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর বুদ্ধমূর্তি স্নান, ফুল ও প্রদীপ পূজা শেষে ফানুস উড়িয়ে ভগবান বুদ্ধের চুলামনি ধাতু জাদিকের পূজা হয়।

খ্যংওয়া কিয়ং বিহারাধ্যক্ষ উঃ পঞ্ঞা জোতথের জানান,

বুদ্ধের নির্দেশ মোতাবেক বৌদ্ধ ভিক্ষুগণ তিনমাস বর্ষাবাস ব্রত পালন করেন। এ সময় তারা ধ্যানমগ্ন থাকেন।

নিজেকে চেনার জন্য, মুক্তি লাভের জন্য ও নির্বান প্রাপ্তির জন্য ভিক্ষুরা এ তিনমাস বর্ষাব্রত করেন।

মারমা তরুণী ডম্যাসিং, চাকমা তরুণী রিমকি ও তঞ্চঙ্গ্যা তরুণী রাখি জানান, তিনমাস বর্ষাবাসের সমাপ্তির প্রধান ধর্মীয় উৎসব আদিবাসীদের এই ওয়াগ্যোয়াই পোয়েঃ। এতে মারমাসহ বৌদ্ধ পল্লীতে বয়ে যায় আনন্দের বন্যা।

ফানুস ওড়ানো, পিঠা বানানো ছাড়াও বন্ধুদের সঙ্গে মজা করে ঘোরে-ফেরে তরুণ-তরুণীরা।