ভোলায় বাসচাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার খলিল (৩৮) ও মমিন (২৮)।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল ও মমিন সকালে মোটর সাইকেলে করে চরফ্যাশনে যাওয়ার পথে লালমোহন হাসপাতালের সামনে ভোলাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লালমোহন থানার উপ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
