২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের তিন জেলায় ট্রেন চলাচল শুরু

লাইনে ত্রুটির কারণে বন্ধ হওয়ার তিনদিন পর পার্বতীপুর হয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে দিনজপুর থেকে একটি ডেমু ট্রেন লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায় বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রবল বর্ষণে গত মঙ্গলবার দুপুরে পার্বতীপুর-দিনাজপুর লাইনে মন্মথপুর এলাকায় রেল লাইনের মাটি দেবে গেলে চলাচল করে দেয়া হয়। তখন থেকে দিনাজপুর, ঠাকুগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দিনাজপুর রেল স্টেশন মাস্টার সুনীল কুমার বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্রুটিপূর্ণ লাইন মেরামতের পর দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।