মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাস পুকুরে, নিহত ১
নীলফামারীর ডিমলা উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মৃত হাসনা বানু (২৫) পুর্ব সাতনাই কলোনির মজিবর রহমানের স্ত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ওসি আজিমুদ্দীন জানান, সকাল ৯টার দিকে হাসনা বানু তার ভাই মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি গোলনায় যাচ্ছিলেন।
কেয়ার বাজার এলাকায় ডিমলা থেকে সৈয়দপুরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হাসনা বানুর মৃত্যু হয়। তার ভাই মিজানুর রহমান গুরুতর আহত হন।
এরপর বাসটি পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
