২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে বর্জ্য অপসারণ বৃহস্পতিবারের মধ্যে

নারায়ণগঞ্জ নগরীর কোরবানির পশুর বর্জ্য বৃহস্পতিবারের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার বিকালেও নগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে পশু রক্ত, নাড়ি-ভুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। এগুলো থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী জানান, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন অতিরিক্ত গাড়ি ও লোক নিযুক্ত করেছে।

পশুর রক্ত ধুয়ে দেয়া হয়েছে। এরপর ব্লিচিং পাওডার ছিঁটানো হচ্ছে।

সড়কের পাশে বর্জ্য পচে তা থেকে দুর্গন্ধ ছড়ানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করা হবে। আজকের পর কোথাও কোরবানীর পশুর বর্জ্য থাকবে না।

শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবুল হাশেম ও শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা তানভীর আহম্মেদ জানান, এখনও সিটি কর্পোরেশন পশুর বর্জ্য অপসারণ করেনি। এসব বর্জ্য ছড়ানো দুর্গন্ধের কারণে পথচারীসহ এলাকার লোকজনের চলাফেরা করতে কষ্ট হচ্ছে।