২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে বাস উল্টে বরযাত্রী নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বরযাত্রীবাহী বাস উল্টে একব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 12:39 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুকুরিয়া এলাকায় বাসটি উল্টে রাস্তার পাশের পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে চমেক হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে পুজন ভট্টচার্য (২৮) মারা যান। তিনি একই উপজেলার পূর্ব চেচুরিয়া গ্রামের প্রদীপ ভট্টাচার্যের ছেলে।

আহতদের মধ্যে মিথুকান্তি চিকিকিৎসাধীন আছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

নিহত পুজন ভট্টচার্য চট্টগ্রাম নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে চট্টগ্রাম জজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি নগরীর পাথরঘটায় থাকতেন।