বগুড়ায় শিবিরের ছাত্রাবাস থেকে বোমা-বোমার সরঞ্জাম উদ্ধার
বগুড়ায় দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪৬টি ককটেল, ৬ বস্তা ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার শহরের মালগ্রামে এ অভিযানের সময় সাত ছাত্রশিবির কর্মী-সমর্থককেও আটক করে তারা।
আটককৃতরা হলেন এরশাদ আলী, রবিউল, মাহবুবার রহমান তোহা, এনামূল হক, তারিকুল ইসলাম, এনামূল হক ও আবু রায়হান।
এর ভিত্তিতে ডিবি ও বগুড়া সদর থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে যৌথভাবে অভিযান চালায়।
পুলিশ ওই দুই ছাত্রাবাস থেকে ৪৬টি ককটেল, ছয় বস্তা ককটেল তৈরির সরঞ্জাম, দুটি ছোরা ও বিপুল পরিমান লোহার তৈরি পাইপ উদ্ধার করে।
এছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় বই উদ্ধার করা হয়।
ওই দুটি ছাত্রাবাস থেকে সাতজনকে আটক করা হয়।
এ অভিযানকালে বগুড়া সদর থানায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এটি শিবির কর্মীদের কাজ বলে মনে করছে পুলিশ।
তবে শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেন, “এটা পুলিশের সাজানো নাটক।”
